গৌতম সাহার কোরিওগ্রাফিতে বুধবার নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে ফটোশুট করেছেন তিনি। এতে ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। ভিডিও ধারণ করেছেন রাব্বি।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিলাম। দারুণ শুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।
.png)
এদিকে, বউয়ের সাজে অপু বিশ্বাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছেন তার ভক্তসহ অগণিত নেটগরিক। অনেকেই অপুর রূপ ও সাজের প্রশংসা করছেন। কেউ কেউ তো ধারণা করছেন- আবার হয়তো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।