ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আবারো পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ২২ মে ২০২৩
আবারো পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩
সংগৃহীত

ভারতে কিছুদিন আগেই আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু প্রাণহানি ঘটে। এখনো ঐ ঘটনাটির তদন্ত চলছে। এরই মধ্যে দেশটিতে আবারো আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৩ জনের মৃত্যু ঘটে। 

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এতে কারখানার একটা অংশ ভেঙে যায়।

Advertisement

আরো পড়ুন>> ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

এই ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বজবজ থানা ও দমকল বাহিনীকে। দমকল বাহিনীর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে করে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বেআইনি বাজি উদ্ধারের ঘটনায় এলাকা থেকে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে।

এদিকে বজবজ থানার পুলিশ আশেপাশের এলাকাতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। কারখানাটিতে বাজি মজুত ছিল, নাকি সেখানে বাজি বানানো হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়। এই বিষয়ে পূর্ণ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে ২০ হাজার কেজিরও বেশি বাজি উদ্ধার।

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানা বিস্ফোরনে ৯ জনের মৃত্যু হয়। সেই এগরার বিস্ফোরণের ক্ষত যতে না যেতেই আবারো ঘটলো বিষ্ফোরণের ঘটনা। এমন বিস্ফোরণের ঘটনা উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!