ইরানের প্রদেশ সিস্তান-বালুচিস্তানে সশস্ত্র বাহিনী হামলায় সীমান্তরক্ষী বাহিনীর ৬ জন সদস্যের মৃত্যু হয়েছে। রোববার পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সারাবানে এ হামলার ঘটনা ঘটে।
ইরানের বিচারবিভাগীয় সংবাদ মাধ্যম মিজানে স্থানীয় আইনজীবী মেহেদী শামসাবাদী উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এই ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
.png)
আরো পড়ুন>> মিগ-২১ যুদ্ধবিমান বসিয়ে দিল ভারত
দারিদ্র পীড়িত এলাকা সিস্তান-বেলুচিস্তানে আফগানিস্তানেরও সীমান্ত রয়েছে। এ অঞ্চল দিয়ে মাদক চোরা চালালেন ঘটনা ঘটে থাকে। অঞ্চলটিতে অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। বিশেষ করে বালোচি ক্ষুদ্রগোষ্ঠী এবং সুন্নি মুসলিমদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ১১ মাসে এই একই এলাকায় সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়।
সূত্র: আরব নিউজ