ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ১১ মে ২০২৩
গাজায় ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার নিহত
ফাইল ছবি

ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। অবরুদ্ধ গাজার খান ইউনুস অঞ্চলে হামদান আবাসিক সিটির একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে এই হামলা চালানো হয়। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে গতকাল বুধবার গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৪৬০টি রকেট ছোড়া হয়। এর জবাবে গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ১৩০টি হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী।

Advertisement

আরো পড়ুন>> ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো টোঙ্গা

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক ও তিনজন প্যালেস্টাইন ইসলামিক জিহাদের কমান্ডার।

প্যালেস্টাইন ইসলামিক জিহাদও বৃহস্পতিবারের ইসরায়েলি হামলায় তাদের মিসাইল ইউনিটের প্রধান আলি হাসান গালি নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। 

এমন ঘটনায় ইসরায়েলে সেনাবাহিনী থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সাধারণত ইসরায়েলের এমন হামলা কখনো স্বীকার করতে চায় না। 

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!