ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে ধর্ম অবমাননার অভিযোগে ২ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫২, ৮ মে ২০২৩
ইরানে ধর্ম অবমাননার অভিযোগে ২ জনের মৃত্যুদণ্ড
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হলো ইরান। ইরানে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। 

অনলাইনে ইসলাম ধর্মের অবমাননার দায়ে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে৷ গত বছর থেকে দেশটিতে বিক্ষোভের পর থেকে মৃত্যুদণ্ড কার্যকর উল্লেখযোগ্য হারে বেড়েছে৷

ধর্ম অবমাননার দায়ে ইউসেফ মেহরদাদ ও সাদরোল্লাহ ফাজেলি নামে দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ৷ 

Advertisement

দেশটির বিচার বিভাগ সংক্রান্ত ওয়েবসাইট মিজান জানিয়েছে তাদের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও নবী হযরত মুহাম্মদকে (সা:) নিয়ে কটাক্ষের অভিযোগ ছিল৷

বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দুই ব্যক্তি একাধিক ধর্মবিরোধী অনলাইন প্লাটফর্ম পরিচালনা করছিলেন৷ এর মাধ্যমে তারা ইসলাম ধর্ম ও এর পবিত্র বিষয়গুলোকে অমর্যাদার পাশাপাশি নাস্তিকতার প্রচার চালাচ্ছিলেন বলে দাবি করা হয়৷

আরো পড়ুন>> রাজস্থানে লিথিয়ামের বিশাল খনির সন্ধান

এতে আরো বলা হয়, তাদের একজন কনটেন্ট প্রচারের কথা স্বীকার করেছেন৷ তবে এই ধরনের স্বীকারোক্তি সাধারণত জোরপূর্বক নেওয়া হয় বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর৷

শনিবার হাবিব চাব নামে সুইডিশ-ইরানিয়ান নাগরিকের ফাঁসি কার্যকর করেছে তেহরান৷ এই ঘটনাকে অমানবিক হিসেবে উল্লেখ করে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সুইডেন৷

মধ্যপ্রাচ্যে ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ৷ দুইটি অধিকার সংস্থার গত মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ইরানের কর্তৃপক্ষ ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা ২০২১ সালের চেয়ে ৭৫ শতাংশ বেশি৷

নরওয়ে ভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস' এবং প্যারিসভিত্তিক ‘টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি' এপ্রিলে জানিয়েছে, চলতি বছর ১৫১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান৷

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!