ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইইউ-যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ২৫ এপ্রিল ২০২৩
ইইউ-যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল ইরান
ফাইল ছবি

কিছুদিন আগেই ইরানের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য। এবার সেই নিষেধাজ্ঞার জেরে পাল্টা নিষেধাজ্ঞা দিল ইরান।

এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। এর আগে ইরানের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য ও ২৭ দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়ন।

আরো পড়ুন>> চলতি সপ্তাহেই জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়াবে ভারত

Advertisement

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, ইরানি জনগণের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কানি প্রদান, ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, ইরান সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে জড়িত; তারা জাতিসংঘ ঘোষণার ভিত্তিতে আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো লঙ্ঘন করছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের ভ্রমণ ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ইরান।

সূত্র: প্রেস টিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!