ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২২ মে ২০২৩
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার
ফাইল ছবি

সম্প্রতি বিভিন্ন দেশে ভূমিকম্পের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। কিছু দিন আগেই শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার আঘাতে বিধ্বস্ত হয়ে যায় মিয়ানমার। এরইমধ্যে মিয়ানমারে এবার আঘাত হানল ভূমিকম্প।

সোমবার (২২ মে) সকালে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। অবশ্য ভূমিকম্পের জেরে এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।

Advertisement

আরো পড়ুন>> নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আহত ২

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে সোমবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে মিয়ানমারে এই ভূমিকম্প আঘাত হানে।

চলতি মাসে দ্বিতীয় দফায় ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। এর আগে গত মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প আঘাত হানলেও কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশের কক্সবাজারেও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!