মাদক ব্যবসার সঙ্গে এই হামলার যোগসূত্র আছে বলে মনে করছে পুলিশ। এ নিয়ে এ বছর মার্সেই নগরীতে মাদক-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ এই ঘটনাটি ঘটল ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নগরীর আবাসিক এলাকায়। তাদের সবার বয়স ছিল ২০ এর কোঠায়। নাইটক্লাব থেকে বেরোনোর পরপরই তাদের ওপর গুলি চালানো হয়।
.png)
তদন্তকারীরা ফরাসি সংবাদ মাধ্যমকে বলেছেন, গাড়িতে থাকা ৫ জনকেই পুলিশ চেনে। তারা এমন একটি হাউজিং এস্টেটে বাস করে যেখানে মাদক অপরাধ হয়ে থাকে বেশি।
হামলায় জড়িতদের খুঁজে বের করতে এবং হামলার ঘটনার নেপথ্যে থাকা মাদক চোরাকারবারি চক্রকে ধ্বংস করতে মাঠে নেমেছে পুরো পুলিশ বাহিনী।