স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসি বলছে, মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা ও সান্তা আনাভিত্তিক দল ফাসের মধ্যে একটি ম্যাচ চলছিল। নির্ধারিত সময়ের পর গেট বন্ধ করা হলেও বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। অনেক মানুষ পদদলিত হয়। ঘটনার পর খেলাটি স্থগিত করা হয়।
.png)
রেসকিউ কমান্ডো ফার্স্ট এইড গ্রুপের একজন স্বেচ্ছাসেবক সাংবাদিকদের বলেছেন, এটি ছিল দর্শকদের একটি তুষারপাত। অনেকে সুড়ঙ্গের নিচে ছিল। একে-অন্যের ধাক্কায় মাঠে নামতে সক্ষম হয়েছিল।
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে বলেছেন, পুলিশ এ ঘটনার ‘বিস্তৃত তদন্ত’ করবে।
তিনি টুইটারে বলেছেন, অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তির আওতায় আনা হবে।