বৃহস্পতিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে চরসদ্দায় মানুষের মধ্যে বিনামূল্যে ময়দা বিতরণ করা হয়। এসময় ময়দা পেতে অনেক লোক হুড়োহুড়ি শুরু করেন। তখনি এই দুর্ঘটনা ঘটে।
চরসদ্দা প্রদেশের পুলিশ প্রধান জানান, পদদলিত হওয়ার ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই দুইজনের মৃত্যু হয়। অন্য একটি জেলাতেও গম বিতরণের সময় প্রাচীর ভেঙে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন।
.png)
আরো পড়ুন>> উটাহতে শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে বিল পাস
ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে পাকিস্তান। পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। পাশাপাশি রয়েছে প্রবল অর্থ সংকট। আর্থিকভাবে পুরোপুরি বিধ্বস্ত পাকিস্তান। এই দেশকে চাঙ্গা করতে আইএমএফের ৭০০ কোটি ডলারের ঋণ প্যাকেজের ভরসাতেই রয়েছে শাহবাজ শরিফের জোট সরকার।
এর আগে, ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জম্মু-কাশ্মীর গিলগিট বালিস্থান অ্যান্ড লাদাখের চেয়ারম্যান প্রফেসর সাজ্জাদ রাজা সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, আটার বস্তা বোঝাই একটি লরির পেছনে প্রাণপণে ছুটছে ক্ষুধার্ত মানুষ। কেউ মোটরবাইকে চড়ে ছুটছেন, তো কেউ খালি পায়েই দৌড়াচ্ছেন। দুই-একজন লরিটির একদম কাছে পৌঁছে গেছেন। টাকার বিনিময়ে এক বস্তা আটা পাওয়ার জন্য কাকুতি মিনতি করতে দেখা যায় তাদের।
সূত্র: এএফপি