বৃহস্পতিবার রিও ডি জেনেরিও এর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক-শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
রয়টার্স জানিয়েছে, মাদক কারবারি চক্রের মূল হোতা লিওনার্দো কস্তা আরাউজোকে গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। তিনি একজন মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত। বেশ কয়েকজন পুলিশ অফিসারের মৃত্যুর সাথে জড়িত ছিলেন তিনি এবং পুলিশ জানতে পেরেছিল যে সে এই এলাকায় লুকিয়ে আছে।
.png)
আরো পড়ুন>> সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা
পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়।
রিও ডি জেনেরিও এর রাজ্যের গভর্নর ক্লাউদিও কাস্ত্রো সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, ‘আমরা রিওকে অন্য রাজ্যের দস্যুদের আস্তানা হিসাবে ব্যবহার করতে দেব না।’
সংঘর্ষের সময় সন্দেহভাজন অপরাধী সংযোগ নেই এমন তিনজন স্থানীয় বাসিন্দাকেও গুলি করে আহত করা হয়েছে বলে জানান পুলিশ।
সূত্র: রয়টার্স