ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদান ছেড়ে পালাতে পারে প্রায় ৮ লাখ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৯, ২ মে ২০২৩
সুদান ছেড়ে পালাতে পারে প্রায় ৮ লাখ নাগরিক
ফাইল ছবি

সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলছে চরম সংঘর্ষ। এরই মধ্যে দেশটিতে চলছে যুদ্ধ বিরতি। যুদ্ধ বিরতির মধ্যেও থেমে নেই সংঘর্ষ। বিভিন্ন অঞ্চলগুলোতে এখনো বিভিন্ন বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

এমন পরিস্থিতিতে দেশটি থেকে ৮ লাখেরও বেশি মানুষ পালিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। যদিও দেশটির লড়াইরত দুই বাহিনী একদিন আগে আবারও যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের শরণার্থী বিষয়ক সহকারী হাই কমিশনার রাউফ মাজউ বলেছেন, সকল সংশ্লিষ্ট সরকার এবং অংশীদারদের সঙ্গে পরামর্শ করে আমরা ৮ লাখ ১৫ হাজার লোকের একটি পরিসংখ্যানে পৌঁছেছি যারা সুদান থেকে সাতটি প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে।

Advertisement

আরো পড়ুন>> ভারতকে কালো তালিকাভূক্ত করার সুপারিশ যুক্তরাষ্ট্রের

এদিকে সুদানে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যেই প্রায় ৭৩ হাজার মানুষ সুদান ছেড়েছেন বলেও তিনি জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে যেতে পারে এমন মানুষের মধ্যে ৫ লাখ ৮০ হাজার সুদানি নাগরিক। এবং অন্যরা শরণার্থী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল শুরু হওয়া লড়াইয়ের পর থেকে সুদানে এরইমধ্যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!