ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

উৎসবে মত্ত স্প্যানিশরা, আচমকা ঝড়ে লণ্ডভণ্ড মঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৬, ১৩ আগস্ট ২০২২
উৎসবে মত্ত স্প্যানিশরা, আচমকা ঝড়ে লণ্ডভণ্ড মঞ্চ
ছবি: সংগৃহীত

স্পেনে শক্তিশালী ঝড়ের আঘাতে একটি সংগীতের উৎসব মঞ্চ ভেঙে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪০ জন।– খবর বিবিসির।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চ ভাঙার পর উৎসবে যাওয়া কিছু দর্শনার্থী আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। আবার অনেকে উৎসবস্থলে স্থির আছেন।

আগামী রোববার পর্যন্ত জনপ্রিয় ইলেকট্রনিক মিউজিক ফ্যাস্টিব্যাল নামের এ উৎসব চলার কথা ছিল। কিন্তু আচমকা ঝড়ে মঞ্চ ভেঙে যাওয়ায় উৎসবটি বাতিল করা হয়েছে। 

আঞ্চলিক জরুরি সেবা বিভাগ জানায়, শনিবার সকালে আহতদের মধ্যে তিনজন মারাত্বকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বালুর ঝড় উৎসবস্থলে আঘাত হানে। 

স্পেনের আবহাওয়া বিভাগ জানায়, দমকা হাওয়াটি সেই সময় স্পেনের পূর্বাঞ্চলের উপকূল এলাকা থেকে ৮০ কিলোমিটার বেগে এসেছিল।

উৎসবে অংশগ্রহণকারীদের একজন বলেন, আমরা হতবাক হয়েছিল। বিপদের কবলে অন্য কেউ বা আমি নিজেও হতে পারতাম। 

উৎসব আয়োজনকারীরা ফেসবুক পোস্টে জানান, সকালে উৎসব স্থলে যা ঘটেছে তার জন্য আমরা মর্মাহত ও দুঃখিত। 

তারা জানায়, ভোর ৪টায় অপ্রত্যাশিত ও ভয়ানক শক্তিশালী ঝড় উৎসবস্থলের অবকাঠামো ধ্বংস করেছে। একইসঙ্গে দ্রুত এলাকাটিকে খালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ঝড় স্পেন
লিংক সফলভাবে কপি হয়েছে!