ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বেলুচিস্তানে চেকপোস্টে বিদ্রোহীদের হামলা, ১০ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬, ২৮ জানুয়ারি ২০২২
বেলুচিস্তানে চেকপোস্টে বিদ্রোহীদের হামলা, ১০ পাক সেনা নিহত
ছবি: সংগৃহীত

বেলুচিস্তান প্রদেশে একটি চেকপোস্টে বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) দেওয়া বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

মঙ্গল-বুধবার রাতে বেলুচিস্তান প্রদেশের কিচ এলাকায় হামলাটি হয় জানিয়ে এতে বলা হয়, ‘দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির সময় এক সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হন। সন্ত্রাসীদের পাল্টা গুলিতে ১০ সেনা শাহাদাৎবরণ করেন।’

সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ঘটনার পরে এলাকাজুড়ে অভিযান চালিয়ে তিন বালুচ বিদ্রোহীকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বালুচ গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আরো পড়ুন> প্রেমিককে কষে চড় মারায় তরুণীর কারাদণ্ড

জানা গেছে, নিহত সেনারা পাকিস্তানের ‘ফ্রন্টিয়ার কোর’ বাহিনীর সদস্য। তারা ওই এলাকায় ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিইসি) এবং তেলের পাইপলাইনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

সম্প্রতি বেশ কয়েকবার এ ধরনের হামলা চালিয়েছে ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ), ‘বালুচ ন্যাশনালিস্ট আর্মি’র (বিএনএ) মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো।

গত ৫ জানুয়ারি বেলুচিস্তান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে সেনা অভিযানের সময় লড়াইয়ে দুই পাক সেনা নিহত হয়েছিলেন। পরে ২০ জানুয়ারি লাহোরে বিস্ফোরণ ঘটায় বালুচ সংগঠন বিএনএ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!