ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বেলুচিস্তানে বোমা হামলায় নিহত ৩, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯
বেলুচিস্তানে বোমা হামলায় নিহত ৩, আহত ১৭

পাকিস্তান নিয়ন্ত্রিত বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন।

শনিবার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

সংবাদমাধ্যমটি জানায়, সেখানকার মূলধারার ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলামের স্থানীয় দফতরের সামনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায়ভার স্বীকার করেনি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, আহতদের মধ্যে রয়েছে দুই শিশু। আহতদ সবাইকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। পরে গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়।

ডেইলি বাংলাদেশ/আরএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!