ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আফগান সীমান্তে গোলাগুলিতে ২ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৯, ২৯ নভেম্বর ২০২১
আফগান সীমান্তে গোলাগুলিতে ২ পাকিস্তানি সেনা নিহত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সাথে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্তা খেল এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, এলাকাটি একসময় জঙ্গি অধ্যুষিত ছিল। সেখানে জঙ্গি হামলার পর তীব্র গোলাগুলির কারণে দুই সেনা নিহত হন। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কারা এ হামলা চালিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। 

ঘটনার সময় জঙ্গিদের অনেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে পালিয়ে যায়। আবার অনেকে সীমান্তের কাছাকাছি অন্যান্য পার্বত্য এলাকায় পালিয়ে যায়। তবু তারা প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!