[ আন্তর্জাতিক ]
ভারতকে পাকিস্তানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
মেজর জেনারেল বাবর ইফতিখার
মিথ্যা অজুহাত তুলে ভারত পাকিস্তানের ভেতরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল বাবর ইফতিখার। এ ধরনের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া সম্ভাব্য এ সামরিক অভিযানকে ‘আগুন নিয়ে খেলা’বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মেজর জেনারেল বাবর বলেন, এর পরিণতি হবে ভয়াবহ এবং তা কারোর নিয়ন্ত্রণে থাকবে না। তিনি আরো বলেন, ভারতীয় বাহিনী যদি কোনো রকমের দুঃসাহস দেখায় তাহলে পূর্ণ শক্তি দিন তার জবাব দেবে পাকিস্তান।
মেজর জেনারেল বাবর বলেন, ভারতীয় সামরিক বাহিনী বেশ কয়েকটি ফ্রন্টে বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছে। ভারত তার প্রতিবেশী দেশ চীন, নেপাল, ভুটান, পাকিস্তানসহ প্রায় সবার সঙ্গেই বিবাদে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র- ডেইলি টাইমস
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!