ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এসপির জুতা থেকে বেরিয়ে এলো বিষধর সাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ১৩ আগস্ট ২০২০
এসপির জুতা থেকে বেরিয়ে এলো বিষধর সাপ
ছবি: সংগৃহীত

জুতার মধ্যে লুকানো বিষধর সাপের কামড় থেকে বেঁচে গেলেন পুলিশের এক কর্মকর্তা। ভারতের মধ্যপ্রদেশের পান্নায় ঘটেছে এই ঘটনা।  

টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, এসপি মায়াঙ্ক অবস্তীর জুতার মধ্যে ঢুকে লুকিয়ে ছিল বিষধর সাপ। জুতা থেকে মোজা বের করতে গিয়ে হাতে শীতল কিছু টের পেয়ে আঁতকে ওঠেন তিনি।

Advertisement

তবে কামড়ানোর আগেই নিজের হাত সরিয়ে নেন তিনি। তারপরও সতর্কতা হিসেবে পান্না জেলা হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর জবলপুরে নেয়া হয় তাকে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন অবস্তী। তবে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

প্রতিবেদন থেকে আরো জানা গেছে, নিজের বাংলো থেকে বেরিয়ে অফিসের দিকে যাওয়ার জন্য জুতা পায়ে দিতে গিয়েছিলেন তিনি। যখন জুতা থেকে মোজা বের করেন, তখনই টের পান জুতার ভেতরে কিছু একটা রয়েছে। এরপর দ্রুত তিনি হাত সরিয়ে নেন। ভালো করে পরীক্ষার পর দেখতে পান বিষাক্ত সাপ ঢুকে রয়েছে জুতার মধ্যে। এরপর আর দেরি না করে সোজা জেলা হাসপাতালে পৌঁছান এসপি। সেখানে কর্তব্যরত চিকিৎসককে বিষয়টি খুলে বলেন।

তবে হাসপাতালে তাকে চেকআপ করা হলেও শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে আঙুল সামান্য ফোলা থাকায় আশঙ্কা করা হচ্ছিল সাপের কামড়ের। সে কারণে তাকে জবলপুরের হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা করা হচ্ছে। সেখানে তিনি পুরোপুরি সুস্থ আছেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!