[ আন্তর্জাতিক ]
কলেজে ভর্তি হতে লাগবে ১ টাকা
ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ
দীর্ঘদিন বন্ধ থাকার পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বহু পরিবার আর্থিক সমস্যায় জর্জরিত। অনেকে কাজ হারিয়েছেন। সে সব কথা ভেবে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ কর্তৃপক্ষ। মহামারী করোনা ভাইরাসের এমন সঙ্কটময় পরিস্থিতির মধ্যে কলেজে ভর্তি হতে লাগবে মাত্র ১ টাকা।
জি নিউজর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, স্নাতক শ্রেণিতে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম অনার্স বা জেনারেলের ক্ষেত্রে ভর্তির ফি বাবদ মাত্র ১ টাকা নিচ্ছে এই কলেজ। এতে উপকৃত হবেন দিবা বিভাগের প্রায় দুই হাজার ৪০০ ছাত্র-ছাত্রী।
কলেজের অধ্যক্ষ ড. সঞ্জীব সাহা জানান, কলেজ পরিচালনা সমিতির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তি ফি ১ টাকা করার ফলে যাবতীয় খরচ কলেজের তহবিল থেকে করা হবে।
.png)
এর প্রেক্ষিতেই ৭৩ বছর পুরনো পশ্চিমবঙ্গের নৈহাটির এই জনপ্রিয় কলেজে ভর্তি প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে । ভর্তির ফর্মের দামও এ বছর মাত্র ৬০ টাকা রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!