ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চীনে ইথিওপিয়ার কার্গো বিমানে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৫, ২২ জুলাই ২০২০
চীনে ইথিওপিয়ার কার্গো বিমানে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

চীনের সাংহাই প্রদেশের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে ইথিওপিয়ান এয়ারলাইনসের পণ্যবাহী একটি কার্গো বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার প্রদেশটির স্থানীয় সময় বিকেল ৩টা ৫৬ মিনিটের দিকে বিমানটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

সিনহুয়া জানায়, ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এফ এর একটি কার্গো বিমানটিতে আগুন ধরলেও বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের মূল কার্গো ডেক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে সেখান থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওই কার্গো বিমানটিতে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওটি দেখুন: 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!