ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কালোবাজারে করোনার ওষুধ বিক্রি, আটক ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৬, ২১ জুলাই ২০২০
কালোবাজারে করোনার ওষুধ বিক্রি, আটক ১৪
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহৎ ও জনবহুল দেশ ভারতে মহামারি করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই বেড়ে চলায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে এর ওষুধের চাহিদা। আর এই চাহিদাকে কাজে লাগিয়ে দেশটির বিভিন্ন শহরে চড়া মূল্যে করোনার অন্যতম ওষুধ রেমডেসিভির বিক্রি করছে কালোবাজারিরা। এ ঘটনায় অভিযান চালিয়ে কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত ১৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সম্প্রতি ভারতের অন্যতম প্রধান দুই শহর মুম্বাই ও হায়দেরাবাদে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে গ্রেফতার করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

অভিযান সম্পর্কে পুলিশ জানায়, করোনার প্রাণ রক্ষাকারী ওষুধের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে গিলিয়াড সায়েন্সে’র তৈরি ওষুধ রেমডেসিভির অতি উচ্চমূল্যে বিক্রি করে আসছিলো গ্রেফতারকৃতরা। রেমডেসিভিরের সর্বোচ্চ খুচরা মূল্য যেখানে ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার ৪০০ রুপি, সেখানে কালোবাজারে এটি ৩০ হাজার রুপিতে বিক্রি করা হচ্ছিলো। এর ফলে এটি ক্রয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলো সাধারণ মানুষজন।

Advertisement

পুলিশ আরো জানায়, অভিযান চালিয়ে তারা প্রায় ২৩ বোতল রেমডেসিভির জব্দ করেছে।

এদিকে মহারাষ্ট্র রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগের কমিশনার অরুন আনহালে বলেছেন, সাধারণ মানুষের কাছে সঠিক মূল্যে করোনার ওষুধ সরবরাহ নিশ্চিত করতে কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবে পুলিশ ও প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!