[ আন্তর্জাতিক ]
রান্নাঘরে ফোঁস ফোঁস শব্দ, বিশাল রক পাইথন দেখে হতভম্ব মালিক
রান্নাঘরে থেকে উদ্ধার করা রক পাইথন। ছবি: জি নিউজ।
ঘরের বাইরে কাজে ছিলেন বাড়ির মালিক। কাজ শেষে বাড়িতে ফিরেই শুনতে পান ফোঁস ফোঁস শব্দ। আতঙ্কের ঘেরা মনে শব্দটিকে শনাক্ত করতে রান্নাঘরে যান মালিক। সেখানে গিয়ে টর্চের আলো ফেলতেই ভয়ংকর বিশাল আকৃতির পাইথন দেখে চোখ চড়কগাছ তার। খানিক সময় তিনি হতভম্বও হয়ে পড়েন।
মঙ্গলবার কলকাতার মালবাজারের বাবুজোত এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই পাইথনের দৈর্ঘ্য ১৩ ফুট বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঘরের বাইরে থাকা বাড়ির মালিক বিজয় রায় বন্ধ দরজা খুলতে গিয়ে ফোঁস ফোঁস শব্দ পেয়ে বিপদের আঁচ করতে পারেন। সেখানে একা না গিয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে টর্চের আলো ফেলে পাইথন সাপকে দেখতে পান। এতে হতভম্ব হন তিনিসহ স্থানীয়রা।
সাপের এমন দৃশ্য দেখে দ্রুত বন বিভাগকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সাপটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। খাবারের অভাবে পাশের জঙ্গল থেকে সাপটি বাড়িতে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
বন বিভাগের স্থানীয় বিট অফিসার সুরজ ছেত্রী জানান, সাপটি রক পাইথন প্রজাতির। রাতের বেলায় তারঘেরা জঙ্গল থেকে খাবারের সন্ধানে বাড়িতে ঢুকে পড়েছিল। পাইথন সাপটি এখন সুস্থ আছে। তাকে গজলডোবা জঙ্গলে ছেড়ে দেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!