দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন
আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। রোববার (১১ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই আইফোন লাইনআপ দেশের বাজারে আনে প্রতিষ্ঠানটি। উন্মোচন উপলক্ষে ক্রেতাদের জন্য দুই বছরের ওয়ারেন্টি কাভারেজ, ক্যাশব্যাক, শূন্য সুদে কিস্তি ও এক্সক্লুসিভ উপহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে ফোনগুলো পাওয়া যাচ্ছে। প্রতিটি ডিভাইসের সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে শিল্ড+ প্রোটেকশন। এতে অ্যাপলের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির পাশাপাশি এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি, একবার ফ্রন্ট স্ক্রিন এবং একবার ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের সুবিধা রয়েছে। তবে এসব সুবিধা নির্দিষ্ট শর্তের আওতায় প্রযোজ্য।
লঞ্চ অফারের আওতায় ইএমআইতে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা ট্রেড-আপ বোনাস পাওয়া যাবে। স্টক থাকা সাপেক্ষে ক্রেতাদের জন্য রয়েছে এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫ উপহার। পাশাপাশি বিনামূল্যে দেওয়া হবে অ্যাপলের অফিসিয়াল কেস, ২০ ওয়াট অ্যাডাপ্টার ও স্পাইগেন স্ক্রিন প্রোটেক্টর।
প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, গ্যাজেট অ্যান্ড গিয়ারে আমরা সবসময় বিশ্বাস করি যে, প্রিমিয়াম ডিভাইস কেনার সাথে প্রিমিয়াম মালিকানার অভিজ্ঞতাও থাকা উচিত। আইফোন ১৮ সিরিজ উন্মোচনের ক্ষেত্রে তাই আমরা আমাদের ক্রেতাদের জন্য শিল্ড+ বিনামূল্যে দিতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। পাশাপাশি, সুবিধা হিসেবে বর্ধিত ওয়ারেন্টি কভারেজ, স্ক্রিন প্রোটেকশন ও ব্যাক গ্লাস রিপ্লেসমেন্ট এক প্যাকেজে একত্রিত রয়েছে। গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে আত্মবিশ্বাসের সাথে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই আমাদের একমাত্র প্রতিশ্রুতি।