ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এবার নেপালের উচ্চকক্ষেও মানচিত্র সংশোধনী বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৭, ১৮ জুন ২০২০
এবার নেপালের উচ্চকক্ষেও মানচিত্র সংশোধনী বিল পাস
ছবি: সংগৃহীত

ভারতের ৩টি অঞ্চলকে অন্তর্ভুক্ত করা বিতর্কিত মানচিত্র সংশোধনী বিল পাস করেছে নেপালের পার্লামেন্টের উচকক্ষ। বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে বিলটি পাস করা হয়েছে।

এর আগে, গত শনিবার নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে এ বিল পাস করা হয়।

শনিবার নেপালের নতুন মানচিত্র বিল পাসে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির এই বিল পাস গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছে তারা। ভারতের অধীনে থাকা অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত করে অনুমোদনের পর সেটিকে ‌‌‌‘কৃত্রিম বৃদ্ধি’ বলে অভিহিত করে ভারত।

নেপালি পার্লামেন্টের উচ্চকক্ষ সর্বসম্মতিক্রমে সংবিধান সংশোধনী বিলটি দেশের নতুন রাজনৈতিক মানচিত্রকে তাদের জাতীয় প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য পাস করেছে।

নেপালের উচ্চকক্ষে উপস্থিত থাকা ৫৭ সদস্যের ভোটে বিলটি পাস করা হয়েছে।

নতুন ওই মানচিত্রে ভারতের উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, লিপুলেখ গিরিপথ ও কালাপানি অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে দাবি করেছে নেপাল

সূত্র- এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!