ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
এসআরবি ও সিপিসি’র যৌথ অভিযানে অপহরণকারীকে গ্রেফতার
এসআরবি-১২, এসআরবি-১০ ও সিপিসি-৩ যৌথ অভিযানে সিরাজগঞ্জের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করেছে।
এসআরবি-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রধান আসামী ভিকটিমের প্রাইভেট কোটিং সেন্টারের শিক্ষক। গত ৪ নভেম্বর সকালে উল্লাপাড়া মডেল থানাধীন বালসাবাড়ী বাজারস্থ অধ্যায়ন একাডেমি নামক কোচিং সেন্টারের সামনে থেকে প্রলোভন দেখাইয়া অপহরণ করে। অজ্ঞাত মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে ৫ নভেম্বর উল্লাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
এর ধারাবাহিকতায় এসআরবি-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় ২৭ নভেম্বর শুক্রবার গভীর রাতে এক যৌথ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড হতে প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কাঠালতলা গ্রামের আল মামুনের পুত্র রাজিব হোসেন (৩৮)।
একই রাতে উল্লেখিত জেলা ও থানার টেপাখেলা বাজার এলাকা হতে ভিকটিমকেও উদ্ধার করা হয়।
আসামিকে সিরাজগঞ্জ জেলার উল্লপাড়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে ধীমান কুমার মন্ডল সহকারী পুলিশ সুপার, অপস্ অফিসার এসআরবি-১২, সিরাজগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।