ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

গণমাধ্যম কর্মীদের জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ১৪ মে ২০২০
গণমাধ্যম কর্মীদের জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা
ছবি: ডেইলি বাংলাদেশ

করোনাভাইরাসের মহামারির মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মতোই নিত্যদিনের খবর প্রচারে কাজ করছে সংবাদকর্মীরা। ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক গণমাধ্যম কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিনজন। তাই এবার গণমাধ্যম কর্মীদের জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা।

অলাভজনক সামাজিক সংগঠন ‘পাথওয়ে’ এ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে শান্তা জাহান এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন- ‘পাথওয়ে’ এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল মীর মোতাহার হাসান এবং ‘পাথওয়ে’ এর নির্বাহী পরিচালক মো. শাহীন, পরিচালক ইমারত হোসেন ইমু, পাথওয়ে’র সহকর্মীসহ গণমাধ্যম কর্মীরা।

‘পাথওয়ে’ এর নির্বাহী পরিচালক মো. শাহীন বলেন, জনগণের কাছে প্রতিদিনের সংবাদ পৌঁছে দেয়ার জন্য সংবাদকর্মীদের বাইরে থাকতে হয়। প্রতি মুহূর্তে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করায় তাদের অনেকে হচ্ছেন আক্রান্ত। এই দুর্যোগের সময় সামাজিক সংগঠন ‘পাথওয়ে’ গণমাধ্যম কর্মীদের হাসপাতালে নেয়া আনার জন্য ২৪ ঘণ্টা ৬টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেবা দেবে।

এ সামাজিক সংগঠনটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে এরইমধ্যে সবার কাছে বেশ সুনাম কুড়িয়েছে। এছাড়াও মানবিকতার তাগিদে রমজানে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সামাজিক সংগঠন ‘পাথওয়ে’। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজস্ব গাড়িতে ট্রাফিক বক্সে প্রতিদিন ৬ শতাধিক ইফতার পৌঁছে দেয় সংগঠনটির সেচ্ছাসেবীরা।

এছাড়া ‘পাথওয়ে’ সম্পূর্ণ বিনামূল্যে ‘হ্যালো ডক্টর’ নামে টেলিমেডিসিন সেবা দিচ্ছে এবং লকডাউনে কর্মহীন মানুষের পাশপাশি, পথচারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতিদিন বিনামূল্যে ত্রাণ সহায়তা দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!