[ দেশজুড়ে ]
গাজীপুরে নবজাতককে হাসপাতালে রেখে পালালেন মা
ফাইল ছবি
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে রেখে মা পালিয়ে গেছেন। শিশুটি বর্তমানে হাসপাতালের সমাজসেবা কর্মকর্তার অধীনে একজন আনসার সদস্যের পাহারায় চিকিৎসাধীন রয়েছে।
সমাজসেবা বিভাগের কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানান, শুক্রবার সকালে দুইদিন বয়সী নবজাতকটির মা শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। এরপর থেকে তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসপাতালের ভর্তি রেজিস্টারে নবজাতকটির মায়ের নাম লিজা আক্তার ও তার স্বামীর নাম মো. আনোয়ার হোসেন। পেশায় পোশাক শ্রমিক মহানগরের ভোগড়া বাইপাস ঠিকানা লেখা রয়েছে।
ভর্তি রেজিস্টারে একটি মোবাইল নম্বর দেয়া থাকলেও তা বন্ধ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাজসেবা কর্তৃপক্ষকে জানালে তারা শিশুটির দায়িত্ব নেন।
.png)
তিনি আরো জানান, নবজাতকটির বৈধ অভিভাবক না পাওয়া গেলে তাকে শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!