ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ ফিচার ]

এক আপেলের দাম লাখ টাকারও বেশি

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ৩১ অক্টোবর ২০২১
এক আপেলের দাম লাখ টাকারও বেশি
এক আপেলের দাম লাখ টাকারও বেশি। ছবি সংগৃহীত

লাল কিংবা সবুজ রংয়ের আপেল নিশ্চয়ই অনেক খেয়েছেন। তবে আপেল যে কালো রংয়ের হয় তা জানেন কী? কালো এই আপেলের দামও নেহায়েত কম নয়। এক একটি আপেলের জন্য আপনাকে গুনতে হবে দেড় হাজার ডলারে। যা বাংলাদেশি টাকায় এক লাখ ৩০ হাজার।

অদ্ভুত এই আপেলটি বাস্তবদুনিয়ার মাটিতেই ফলে। দক্ষিণ আমেরিকার আরকানসাসে গেলেই এই কালো আপেল বাগানের দেখা মিলবে। স্বাদে হুবহু আপেল, শুধু রং কালো।

কালো আপেলকেন এমন অদ্ভুত রং? বিশেষজ্ঞদের মতে, আরকানসাসেস জলবায়ুর কারণেই এমন কালো রং আপেলগুলোর। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান এমনই যার ফলে নাকি দিনের বেলা প্রচুর পরিমাণে অতি বেগুনি রশ্মি পড়ে। আর রাত হলেই তাপমাত্রা আশ্চর্যজনক ভাবে কমে যায়। আপেলের ত্বকে এর ব্যাপক প্রভাব পড়ে। ত্বক ক্রমশ কালো হয়ে ওঠে। এই কালো ত্বকই ভিতরের অংশকে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে বলে বিশেষজ্ঞদের মত। 

কালো এই আপেল মাটিতে ফলে আপেলের ত্বকে এর ব্যাপক প্রভাব পড়ে। ত্বক ক্রমশ কালো হয়ে ওঠে। এই কালো ত্বকই ভিতরের অংশকে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে বলে বিশেষজ্ঞদের মত। ভেতরের অংশ অন্যান্য আপেলের মতোই সুস্বাদু। ভেতরের অংশের রঙেরও কোনো পরিবর্তন হয় না। আরকানসাস ছাড়াও তিব্বতেও এ রকম কালো আপেল পাওয়া যায়। কালো আপেল দুর্লভ। বাজার চলতি আপেলের মতো এই প্রজাতির আপেলের ফলন তুলনামূলক কম। পাঁচ থেকে ছয় বছর লাগে এই আপেল ফলতে।

পাঁচ থেকে ছয় বছর লাগে এই আপেল ফলতেএর পুষ্টিগুণ কেমন, এই প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে নিশ্চয়। পুষ্টির প্রশ্নে কিন্তু কিছুটা পিছিয়েই রয়েছে কালো আপেল। একটি বাজার চলতি আপেলের মধ্যে চার গ্রাম ফাইবার এবং এপিক্যাটেচিন নামে একটি উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কালো আপেলের মধ্যে এই উপাদান থাকে না বললেই চলে। তা সত্ত্বেও কালো আপেলের দাম অনেক বেশি। এক একটি আপেল বিক্রি হয় ৫০০ থেকে দেড় হাজার ডলারে। যা বাংলাদেশি টাকায় ৪৫ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার।

এই আপেল সরাসরি গাছ থেকে পেড়ে খাওয়া যায় নাএই আপেল সরাসরি গাছ থেকে পেড়ে খাওয়া যায় না। সে ক্ষেত্রে স্বাদ অতটা ভালো লাগবে না। এই আপেল বেশ কিছু দিন রেফ্রিজারেটরে রেখে তার পর খেতে হয়। তাহলে স্বাদ দ্বিগুণ হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!