ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আজ রাতে মাহফুজুর রহমানের ‘রঙের দুনিয়া’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৫, ১০ জুলাই ২০২২
আজ রাতে মাহফুজুর রহমানের ‘রঙের দুনিয়া’
ছবি: সংগৃহীত

ঈদের আনন্দ আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে এবারো ভক্তদের মাঝে একক সংগীতানুষ্ঠান নিয়ে আসছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

‘রঙের দুনিয়া’ নামের সংগীতানুষ্ঠানে মোট ৯টি গান গাইবেন তিনি। আজ (রোববার) রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে।

এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এবারের গানগুলোতে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং মাহফুজুর রহমান নিজেও।

Advertisement

গানগুলোর শিরোনাম হলো- তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের ওপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য আমি। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়িত হয়েছে।

প্রতিবছরই সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন মাহফুজুর রহমান। সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা। আর সে কারণেই তার গানের সঙ্গে যুক্ত হওয়া।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে টিভিতে প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!