ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছেলের সঙ্গে শাহরুখের ২ মিনিটের আলাপ, কাঁদলেন ঝরঝরিয়ে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ৪ অক্টোবর ২০২১
ছেলের সঙ্গে শাহরুখের ২ মিনিটের আলাপ, কাঁদলেন ঝরঝরিয়ে
বলিউড বাদশাহ শাহরুখ খান ও আরিয়ান খান। ছবি: সংগৃহীত

মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এনসিবি কর্মকর্তারা তাকে জেরা করার সময়ে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন তারকাপুত্র। বাবার সঙ্গে দু’মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলেন আরিয়ান। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাদের কথা হয়েছে বলে জানা গেছে।

সোমবার তাকে ফের আদালতে তোলা হবে। জামিনের জন্য আবেদন করা হবে। জেরার সময় আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন।

দেশটির নারকোটিক ড্রাগস ও এনডিপিএস আইন ১৯৮৫ অনুসারে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে আরিয়ান খানের ওপর। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও দুই বন্ধু- মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্ট। আপাতত এনসিবি-র হেফাজতে রয়েছেন তারা।

Advertisement

শনিবার নাটকীয় কায়দায় এক বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। ক্রুজে ‘রেভ পার্টি’-র আয়োজনের খবর দিন ১৫ আগেই পেয়েছিল এনসিবি। সেই মতোই ঘুঁটি সাজিয়েছিল তারা। সেখান থেকে শাহরুখ পুত্র আরিয়ান, তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টসহ ৮ জনকে আটক করে এনসিবি। শনিবার গভীর রাতে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বলিউডে।

উল্লেখ্য, শাহরুখ খান ও গৌরী খান দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেছেন তিনি। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!