ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সত্যিই ভিক্ষা পেয়েছেন মিশু সাব্বির, দুইদিনে আয় এক হাজার টাকা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৬, ২৭ মে ২০২১
সত্যিই ভিক্ষা পেয়েছেন মিশু সাব্বির, দুইদিনে আয় এক হাজার টাকা
ছবি: সংগৃহীত

একজন অভিনেতা তখনই সার্থক হন, যখন মানুষ তার চরিত্রকে সত্য ভাবতে শুরু করে। নিখুঁত অভিনয়ই একজন অভিনেতার আসল দক্ষতা। তেমনই একজন সফল অভিনেতা মিশু সাব্বির।

সম্প্রতি একটি ভিক্ষুক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মিশু সাব্বির। রাস্তায় শুটিং করতে গিয়ে মানুষ তাকে ভিক্ষুক ভেবে সত্যি সত্যি ভিক্ষা দিয়েছে! 

মাবরুর রশিদ বান্নাহ’র ‘দ্য বেগার’ নাটকটি ঈদুল ফিতরে  ইউটিউবে বেশ সাড়া ফেলেছে।

Advertisement

এ বিষয়ে নির্মাতা বান্নাহ বলেন, মিশু ভাই শুটিংয়ের দুই দিনে প্রায় এক হাজার টাকা ইনকাম করেছেন। মানুষ বুঝতেই পারেনি তিনি মিশু সাব্বির।

তিনি আরো বলেন, শুটিংয়ের আগে মিশু ভাইয়ের সাথে চারবার মিটিং করেছি। কীভাবে অভিনয় করতে হবে সব আলোচনা করে নিয়েছিলাম। মিশু ভাই হোমওয়ার্কটা খুব ভালো করে করেছিলেন। যে কাজগুলোতে হোমওয়ার্ক থাকে এবং শুটিংয়ের আগে প্লানটা গোছানো হয় সেই কাজের রেজাল্ট ভালো আসতে বাধ্য। আমার এই নাটকের শুটিংয়ের আগে মিশু সাব্বির আগে পরে কোনো শুটিং রাখেনি। তার শ্রমটা অন্যান্য কাজের চেয়ে বেশি ছিল।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!