ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছেলেকে ক্রিকেটার বানাতে চান শাবনূর, প্রিয় দল বাংলাদেশ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪১, ৭ ডিসেম্বর ২০২০
ছেলেকে ক্রিকেটার বানাতে চান শাবনূর, প্রিয় দল বাংলাদেশ
শাবনূর-আইজান

ঢাকাই সিনেমার একসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী শাবনূর। মূলত বিয়ের পর থেকে তিনি মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় আছেন। সেখানে শাবনূরের একমাত্র সঙ্গী তার ছেলে আইজান।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাবনূর বলেন, আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। যে কোনো দেশের খেলা টেলিভিশনে চললে, ওকে সরানো যায় না। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। কখন কীভাবে যে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা জন্মাল, টেরই পেলাম না। আমিও চাই ছেলে আমার খুব ভালো একজন ক্রিকেটার হয়ে উঠুক। এটিই আমার স্বপ্ন।

‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে অভিনয় শুরু শাবনূরের। টানা তিন দশক দাপটের সঙ্গে ঢালিউডে কাজ করেছেন। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া শাবনূর তার সন্তানকে নিয়ে এখন সেখানেই থাকছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!