ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

মাকে নিয়ে ১২৫ তলায় মিডিয়াকে ‘গুডবাই’ জানানো সুজানা!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ১৯ অক্টোবর ২০২০
মাকে নিয়ে ১২৫ তলায় মিডিয়াকে ‘গুডবাই’ জানানো সুজানা!
সুজানা জাফর

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ১৬ বছর ধরে মিডিয়া জগতে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করছেন তিনি। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে এই অভিনেত্রী মিডিয়াকে জানিয়েছে ‘গুডবাই’! লকডাউনের পুরোটা সময় সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি। বৈশ্বিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দেশে ফেরেন জনপ্রিয় এই মডেল।

দেশে ফিরে অল্প কিছুদিনের মধ্যেই ফের আরবীয় ওই দেশে উড়াল দেন। এর মধ্যেই বনানীতে বন্ধ হয়ে যাওয়া সুজানা'স ক্লোসেট যৌথভাবে নতুন করে চালু করেন। এরপর মাকে নিয়ে দুবাইয়ে চলে যান। গতকাল মধ্যপ্রাচ্যের ঝলমলে ওই শহরের ১২৫ তলায় দেখা গেলো সুজানাকে।

মাকে নিয়ে ১২৫ তলায় সুজানা মিডিয়া বিদায় প্রসঙ্গে সুজানা বলেন, তিন বছর আগে বুটিকস ব্যবসায় নামি, তখনই ঠিক ধীরে ধীরে নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেই। সে জন্য বছরে দু-একটি কাজ করেছি। এর বাইরে ব্যবসায় মনোযোগ দিয়েছি। পাশাপাশি কিছু আশ্রম ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালনের পর মিডিয়া থেকে মন আরো সরে যায়। গত তিন বছরে দু-একটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে কী, প্রথম দিকে কাজের যেমন পরিবেশ ছিলো, এখন তেমনটা পাইনি। অন্যের কথা বলে তো আমার লাভ নেই, আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না।

মিডিয়াকে বিদায় দিয়ে এখন দুবাইয়ে রয়েছেন সুজানা। সেখানে তিনি কত দিন থাকবেন, তা নিশ্চিত করে জানাননি। দুবাইসহ আরব আমিরাতের কয়েকটি শহরে সুজানার আত্মীয়-স্বজন রয়েছে। সেখানেই সময় অতিক্রম করছেন। মাকে নিয়ে স্বজনদের সঙ্গেই রবিবার বিশ্বের অন্যতম উঁচু ভবন বুর্জ আল খলিফার ১২৫ তলায় দেখা গেলো বাংলাদেশি এই মডেল কন্যাকে।

ডেইলি-বাংলাদেশ/এএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!