ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

এসব বিষয়ে কিছু শুনিনি: দীঘি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ৫ সেপ্টেম্বর ২০২০
এসব বিষয়ে কিছু শুনিনি: দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি

‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। তবে এবার একবারে পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

এরমধ্যে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয়েছে এক সময়ের জনপ্রিয় এই শিশু শিল্পীর। তবে মালেক আফসারী পরিচালিত ‘ধামাকা’ নামের সিনেমায় দীঘিকে ‘টমবয়’ রূপে পর্দায় দেখাতে চান নির্মাতা।

এদিকে ছবিতে দীঘির চরিত্র নিয়ে নির্মাতা মালে আফসারী বলেন, চরিত্র অনুযায়ী শিল্পীর গেটআপ তৈরি করতে হবে। ‘ধামাকা’ সিনেমায় দীঘিকে টমবয় হিসেবে দেখা যাবে। তাকে বয়কাট দিতে হবে। প্রয়োজনে আমি নিজেই দীঘির চুল কেটে দেব। 

এ ব্যপারে দেশীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দীঘি বলেন, আমি এখনো এসব বিষয়ে কিছু শুনিনি। চুক্তিবদ্ধ হওয়ার সময় ছবিগুলোর গল্প কিছুটা শুনেছি। আগে ছবিগুলোর পুরো গল্প শুনি, তারপর বাকিটা বলা যাবে।

এছাড়া নিজের পড়াশোনা নিয়ে দীঘি বলেন, করোনার কারণে আপাতত বাসা থেকে পড়াশোনা করছি। আমি এখন এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ি। ক’দিন আগে অনলাইনে পরীক্ষা দিলাম। কাজ শুরুর পর, আমরা জন্য একটু চাপ হয়ে যাবে। কারণ সামনেই এইচএসসি পরীক্ষা। পরীক্ষার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!