ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ব্যবসায় মনোযোগী সুজানা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ২ সেপ্টেম্বর ২০২০
ব্যবসায় মনোযোগী সুজানা
ছবি: সংগৃহীত

করোনার প্রকোপ শুরুর আগে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে তার পরিবার রয়েছে। দুবাইয়ে পাঁচ মাস কাটানোর পরে অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। দুবাই থেকেই মিডিয়া ছাড়া ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী। ধর্মের প্রতি টান রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

মিডিয়ায় ব্যস্ততা কমিয়ে বছর তিনেক আগেই ‘সুজানাস ক্লোজেট’ নামে ফ্যাশন হাউজ তৈরি করেছিলেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো এ ফ্যাশন হাউজটি নিয়ে এবার আরো বেশি মনোযোগী সুজানা। 

মঙ্গলবার বিকেলে তারার মেলায় ‘সুজানাস ক্লোজেট’-এর নতুন শো রুমের যাত্রা শুরু হয়।

রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের ৯৯ নাম্বার বাড়ির প্রিজম টাউয়ারের প্রথম ফ্লোরে কেক কেটে সুজানা তার পোশাকের নতুন এ শো রুম চালু করেন। এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকী, চিত্রনায়িকা নিপুণ, অভিনেত্রী সাবিলা নূর, মডেল রিবাসহ অনেকেই।

নতুন করে ব্যবসায় মনোযোগ প্রসঙ্গে সুজানা বলেন, করোনার জন্য ব্যবসা কয়েকমাস বন্ধ ছিল। এমনকি দুই ঈদের এক্সিবিশনও হয়নি। সবকিছু কাটিয়ে আবার নতুন শো রুমে আবার ব্যবসা শুরু করছি। সবার শুভকামনা চাইছি। মানুষ দেশের বাইরে থেকে যেসব পোশাক কিনে আনে, সেগুলো পাবে আমার শো রুমে। প্রত্যেকটা পোশাকই আরামদায়ক।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!