[ বিনোদন ]
ফুল স্পিড ফোরজিতে তারা তিনজন
সাবিলা নূর, মনোজ প্রামাণিক ও তাসনুভা তিশা
দেশের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের দুটি বিজ্ঞাপনে এবার মডেল হলেন সাবিলা নূর, তাসনুভা তিশা ও মনোজ প্রামাণিক।
দুটি বিজ্ঞাপনই নির্মান করেছেন আদনান আল রাজীব। পরিচালক বলেন, বিজ্ঞাপনের কনসেপ্ট একদম ভিন্ন ঘরানার। দর্শকরা অন্যরকম আমেজ পাবেন।
বাংলালিংকের ফুল স্পিড ফোরজি সেবা নিয়ে এই বিজ্ঞাপনগুলো তৈরি করা হয়েছে।
বাংলালিংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফী আহমদ বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের স্বাভাবিক জীবনযাপন কিছুটা ব্যাহত হলেও দ্রুত গতির ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় সুবিধা পাচ্ছি। এই বিষয়টি-ই বিজ্ঞাপনে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে চেয়েছি। আশা করছি, দর্শকরা বিজ্ঞাপন দুইটি পছন্দ করবেন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!