[ বিনোদন ]
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা রণদীপ হুডা
রণদীপ হুডা
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা রণদীপ হুডা।
ভরতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার পেটে ব্যথা অনুভব করায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার গুরুতর একটি অস্ত্রোপচারও হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতালের একটি সূত্র বলেন, ‘রণদীপ সকালে হাসপাতালে ভর্তি হন। এরপর তার কোভিড-১৯সহ কয়েকটি পরীক্ষা করা হয়। কোভিড টেস্টে নেগেটিভ হওয়ার পর তার অস্ত্রোপচার করা হয়।’
.png)
রণদীপ হুদা অভিনীত পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টে ভাই’। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান খান। নায়িকা চরিত্রে আছেন দিশা পাটানি। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!