ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ঈদে থাকছে না মোশাররফ করিম অভিনীত ‘যমজ’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৬, ২১ জুলাই ২০২০
ঈদে থাকছে না মোশাররফ করিম অভিনীত ‘যমজ’
‘যমজ’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম

ঈদে দর্শকদের আগ্রহ থাকে মোশাররফ করিম অভিনীত ‘যমজ’ নাটকের সিকুয়েল নিয়ে। এই নাটকে পৃথক তিনটি চরিত্রে অভিনয় করেন তিনি। প্রায় ৮ বছর নিয়মিত প্রচারিত হলেও এবারের ঈদে দেখা যাবে না নাটকটি। ‘যমজ’সহ ৭টি নাটকের শুটিং বাতিল করেছেন মোশাররফ করিম। 

বিষয়টি নিয়ে এই অভিনেতা বলেন, ‘যমজ’ নাটকটির জন্য আমি সব সময় আলাদা করে ভাবি। চরিত্র, গল্প, অভিনয়ে প্রচুর সময় দিই। এবারো ইচ্ছে ছিল নাটকটি করবো। কিন্তু করোনার কারণে আমি কাজ করে স্বস্তি পাচ্ছি না। শুটিংয়ে মন দিতে পারছি না। সারাক্ষণ একধরনের চিন্তার মধ্যে থাকতে হয়।

গত মাসের শেষের দিকে শুটিংয়ে ফিরেন মোশাররফ করিম। গত দুই সপ্তাহ আগে ‘গিরগিটি’ নামে একটি ঈদ ধারাবাহিকে যুক্ত হন মোশাররফ করিম। সেই নাটকের শুটিং এখনো শেষ হয়নি। শিগগিরই নাটকটির শুটিং শেষ করে এই ঈদের জন্য আর কোনো কাজ করবেন না। 

এবারের ঈদের জন্য মোশাররফ করিম ‘ব্যঞ্জনবর্ণ’, ‘বড়লোকের বেটি’, ‘ওগো বধূ সুন্দরী’সহ প্রায় ১১টি একক ও ধারাবাহিকের কাজ শেষ করেছেন। নাটকগুলো দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!