ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিক্ষা ]

চীনা সরকারি বৃত্তিতে আবেদনের সুযোগ, শেষ সময় ১০ জানুয়ারি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ১৬ নভেম্বর ২০২৬
চীনা সরকারি বৃত্তিতে আবেদনের সুযোগ, শেষ সময় ১০ জানুয়ারি
ছবি: সংগৃহীত

চীনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের চীনা সরকারি বৃত্তি (চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ-সিজিএস) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের টাইপ-এ কর্মসূচিতে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, এ বৃত্তির আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ ছাড়া জেনারেল স্কলার ও সিনিয়র স্কলার প্রোগ্রামেও আবেদন করা যাবে।

বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও চিকিৎসা বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী ও যোগ্য বাংলাদেশি আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে www.campuschina.org ওয়েবসাইটে।

আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!