ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১টায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এবারের তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার কোড ২২০২ এবং প্রতিটি পরীক্ষা দুপুর ১টায় শুরু হবে। পরীক্ষার নির্ধারিত সময় প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

Advertisement

সূচি অনুযায়ী, প্রথম দিন ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিভিন্ন তারিখে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার আগে ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক বের করা যাবে না। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!