ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য চেয়েছে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:০১, ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য চেয়েছে
সংগৃহীত ছবি

মূল্যায়ন জরিপের জন্য তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ জন্য নির্ধারিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

চিঠিতে বলা হয়েছে, এএসপিআর ভিত্তিমূলক জরিপের তথ্য সংগ্রহের জন্য নির্ধারিত প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য প্রয়োজন। এ তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে ‘এএসপিআর ভিত্তিমূলক জরিপের তথ্য সংগ্রহ ২০২৬’ নামে একটি মডিউল সংযোজন করা হয়েছে।

নির্ধারিত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ওই মডিউলে সংযুক্ত ছক অনুযায়ী শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

তথ্য এন্ট্রির প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমে প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে লগইন করবেন। এরপর ‘জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন’ মডিউলে যেতে হবে। সেখান থেকে ‘এএসপিআর ভিত্তিমূলক জরিপের তথ্য সংগ্রহ ২০২৬’-এ ক্লিক করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে।

শিক্ষার্থী-সংক্রান্ত সব তথ্য এন্ট্রি শেষ হলে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে তথ্য পাঠাতে হবে। সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদারকি করে তথ্য এন্ট্রি নিশ্চিত করবেন।

এ ছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদেরও তথ্য এন্ট্রির বিষয়টি সার্বক্ষণিক তদারকি করতে বলা হয়েছে। চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রির কাজ শেষ করতে বলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!