বি’ইয়ার তরুণ উদ্যোক্তা পণ্যের মেলা শুরু
‘চাকরি প্রার্থী হবে চাকরিদাতা’ এই শ্লোগানকে সামনে রেখে শুরু হলো ৪ দিন ব্যাপি তরুণ উদ্যোক্তার পণ্যের মেলা। এ মেলা তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য/সেবার প্রচার প্রসার ও ব্যবসায়ীক নেটওয়ার্ক বৃদ্ধিতে সহযোগিতা করবে। মেলা চলবে ৬-৯ ডিসেম্বর পর্যন্ত। মেলা সবার জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। সার্বিক সহযোগিতায় থাকছে ওয়াইবিআই এবং আইকিয়া ফাউন্ডেশন।
সোমবার রাজধানীর ধানমন্ডি-২৭ (পুরাতন), ওমেনস ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলানায়তনে মেলাটি উদ্বোধন করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বি’ইয়ার ফাউন্ডার চেয়ারপার্সন আব্দুল মূয়ীদ চৌধুরী।
অনুষ্ঠিতব্য তরুণ উদ্যোক্তাদের পণ্য মেলায় মোট ৫০ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করছে। মেলায় থাকছে তরুণ উদ্যোক্তাদের গুনগত মানসম্পন্ন তৈরীকৃত রকমারি পণ্য ও সেবার সমাহার।
.png)
এই মেলায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে তরুণ উদ্যোক্তার তৈরি দেশীয় চামড়াজাত পণ্য, দেশীয় পোশাকের সমারোহ, হস্তশিল্প সামগ্রী, পাটজাত বিভিন্ন পণ্য, হোমমেড সুস্বাদু খাবার, ঘর সাজানোর পণ্য, গিফট পণ্য, ডিজিটাল টেকনিক্যাল সেবা, ইলেক্ট্রনিক্স গেজেটসহ নানা ধরনের পণ্য, যেগুলো প্রদর্শিত ও বিক্রয় করা হবে।
এছাড়াও থাকছে আকর্ষণীয় অফার। তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত এসকল পণ্য ইতিমধ্যে সুনাম অর্জনে সক্ষম হয়েছে।
তরুণদেরকে সৃজনশীল উদ্যোগ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করে বেকারত্ব দূর, দারিদ্রবিমোচন এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ২০০৭ সাল থেকে কাজ করছে বাংলাদেশ ইয়ূথ এন্টারপ্রাইজ অ্যাডভাইজ এন্ড হেল্পসেন্টার (বি’ইয়া)।
চাকরি মুখি না হয়ে উদ্যোক্তা হিসেবে পরিণত করার ক্ষেত্রে বি’ইয়া তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, ব্যবসা পরামর্শ, আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন প্রভৃতি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।.