ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

জানুয়ারিতে কন্টেইনার ওঠানামায় চট্টগ্রাম বন্দরের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২২
জানুয়ারিতে কন্টেইনার ওঠানামায় চট্টগ্রাম বন্দরের রেকর্ড
ফাইল ফটো

চট্টগ্রাম সমুদ্রবন্দর নতুন বছরের জানুয়ারি মাসে কন্টেইনার ওঠানামায় রেকর্ড গড়েছে। প্রথম মাসে রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে সমুদ্রবন্দরটিতে। চলতি বছর জানুয়ারি মাসে আমদানি-রফতানি মিলিয়ে রেকর্ড সংখ্যক দুই লাখ ৯২ হাজার কন্টেইনার ওঠানামা হয়েছে।

রোববার চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কন্টেইনার হ্যান্ডেলিং সচল রাখার জন্য সবসময় চট্টগ্রাম বন্দর সক্রিয়। কন্টেইনার জট যেন না বাধে সেজন্য সজাগ থাকে বন্দর কর্তৃপক্ষ। প্রয়োজন অনুযায়ী বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় চিঠি।

চট্টগ্রাম বন্দরের তথ্য মতে, ২০২১ সালে চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে গড়ে ২ লাখ ৬৮ হাজার টিইউএস কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে সে সংখ্যা গিয়ে দাঁড়ায় ২ লাখ ৯২ হাজারে। ২০২১ সালের জানুয়ারি মাসে কন্টেইনার ওঠানামা হয়েছিল ২ লাখ ৮০ হাজার একক।

এছাড়া ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ৩২ লাখ ১৪ হাজার একক কন্টেইনার ওঠানামা হয়েছিল। তবে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে করোনার কারণে সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল ২০২০ সালে। সে বছর ২৮ লাখ ৩৯ হাজার একক কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল। ২০১৯ সালে দেশের প্রধান এই সমুদ্র বন্দর ৩০ লাখ ৮৫ হাজার একক কন্টেইনার ওঠানামা করতে সক্ষম হয়েছিল।

২০২২ সালে কন্টেইনার হ্যান্ডেলিং বিগত বছরের তুলনায় অনেক বেশি ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদের।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এইচএন/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!