ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ছাত্রীকে কোদালের হাতল দিয়ে পেটালেন অধ্যক্ষ

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৫০, ২৮ ডিসেম্বর ২০১৯
দুই ছাত্রীকে কোদালের হাতল দিয়ে পেটালেন অধ্যক্ষ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মঈনুল হক কলেজের অধ্যক্ষ দুই এইচএসসি পরীক্ষার্থীকে কোদালের হাতল দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই দুই ছাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী শাখাইতি গ্রামের তাসলিমা খানম ও মাগুরা গ্রামের নাঈমা আক্তার নির্বাচনী পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়। 

শনিবার দুপুরে অধ্যক্ষ মতিউর রহমানের সঙ্গে দেখা করে শিক্ষককে পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের সুযোগ দেয়ার অনুরোধ জানায়। এসময় অধ্যক্ষ মতিউর রহমান রেগে যান এবং বাগানে থাকা কোদালের হাতল দিয়ে ওই দুই ছাত্রীকে বেধড়ক পেটাতে শুরু করেন। তাদের কান্না ও চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা দৌড়ে আসে।  

Advertisement

এদিকে অধ্যক্ষের এই নির্মম আচরণে ক্ষুব্দ শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে জয়নগর বাজারে বিক্ষোভ মিছিল করে। সেখানে তার বিচার দাবি করা হয়।

আহত ছাত্রী তাসলিমা খানম বলেন, আমি একজন এতিম মেয়ে। অনেক কষ্ট করে লেখাপড়া করছি। স্যারকে অনুরোধ করতে গিয়েছিলাম। তিনি কোদালের হাতল দিয়ে পিটিয়ে আহত করেছেন।  

আহত ওই ছাত্রী জানায়, প্রায় সময়ই স্যার আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। বাজে কথাবার্তা বলেন।

অধ্যক্ষ মতিউর রহমান বলেন, তাদেরকে মারধর করিনি। শাসন করেছি।

সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন,খবর পেয়ে হাসপাতালে এসে দুই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা বা তাদের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!