ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দোকানে আড্ডা দিতে বাধা দেয়ায় লাশ হলেন ব্যবসায়ী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১ এপ্রিল ২০২০
দোকানে আড্ডা দিতে বাধা দেয়ায় লাশ হলেন ব্যবসায়ী
মরদেহ (ফাইল ছবি)

নারায়ণগঞ্জে দোকানের সামনে আড্ডা দিতে বাধা দেয়ায় বখাটের ছুরিকাঘাতে শরীফ হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার সকালে সদর উপজেলার দেওভোগ আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ একই এলাকার আলাল মাদবরের ছেলে। তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, দোকানের সামনে আড্ডা দেয়া নিয়ে বখাটেদের সঙ্গে শরীফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরীফকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এক বখাটে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!