[ দেশজুড়ে ]
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের আগ্রাবাদ গোসাইলডাঙ্গা মন্দির ও ইসলামীয়া হাসপাতেলের পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছয়তলাতে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটে প্যাসিফিক গ্রুপের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুইটি ও আগ্রাবাদের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!