ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
জোরারগঞ্জ থানায় ইয়বাসহ আটক মাদক পাচারকারী মো. ফারুক হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবাসহ ফারুক হোসেন (৩৩) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বারইয়ারহাট পৌরসভার খালপাড়ে জাহেদ স্টোর অ্যান্ড ভাতঘরের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই আকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে ফারুক হোসেনের হেফাজত থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা।
আটক ফারুক হোসেন খাগড়াছড়ির মহালছড়ি থানার মাইছড়ি ইউনিয়নের নুনছড়ি বাহার টিলা গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!