[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে মাদক ও দেশী অস্ত্র সহ তরুণী গ্রেফতার
আটককৃত তরুণী স্মৃতি ইসলাম হাওয়া । ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের তাড়াশে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিনের মতো রবিবার রাতেও ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে গাড়ী থামানোর সংকেত দেন পুলিশ সদস্যরা। কিন্তু তিনি না থেমে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!