ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১৬ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত আসামী। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় প্রদান করেন। এ সময়  এক আসামী উপস্থিত ছিলেন এবং অন্যজন পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের শরিফুল ইসলাম (পলাতক) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের জিয়াউল হক। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে মামলার অভিযোগপত্রের সুত্রে জানান, ২০১৯ সালের ১৩ জুন র‌্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউল হকে আটক করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি আবুল বাশার বাদী হয়ে মামলা করেন। 

অপরদিকে, ২০১২ সালের ১৩ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের কাছে খবর আসে মামুদপুর গ্রামের আনোয়ার বেগমের ঘরের মধ্যে হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আনোয়ার বেগম ও তার কিশোর ছেলে শরিফুল ইসলাম (১৪) কে আটক করে পুলিশ। পরে তাদের হেফাজতে রাখা ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় পুলিশের উপ-পরিদর্শক আসলাম হোসেন এ মামলা করেন। 

মামলা তদন্ত শেষে শরিফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!