ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জন্ম - মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ হলেন ফরিদপুরের ইউএনও

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি :
প্রকাশিত: ২০:১৬, ১৫ নভেম্বর ২০২৬
জন্ম - মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ হলেন ফরিদপুরের  ইউএনও
ছবি- ডেইলি বাংলাদেশ


জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ পাবনার ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিনকে ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার’ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

২০২৬ সালের অক্টোবর মাসে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার ক্ষেত্রে তাঁর দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় পাবনা জেলা প্রশাসক  আমিনুল ইসলাম,পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম সহ  জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উম্মে ইমামা বানিনের এ অর্জনে ফরিদপুর উপজেলা প্রশাসনসহ ফরিদপুর উপজেলাবাসীর মধ্যে  আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর এ সম্মাননা ভবিষ্যতে জনসেবামূলক কার্যক্রমকে আরও উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!